1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী জয় নেহাল-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী জয় নেহাল-হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • প্রকাশ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

মহামারী করোনার ধাক্কা সামলাতে কুষ্টিয়ার কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ আজ পথে বসেছে। ঐ সকল কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী জয় নেহাল। জয় নেহাল এখন একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। কোভিড ১৯ এর শুরু থেকেই জয় নেহাল সুদূর প্রবাসে থেকেও তার জন্ম মাটি কুষ্টিয়া বাসিকে কখনো অক্সিজেন সিলিন্ডার, কখনো খাদ্য সামগ্রী, কখনো মাক্স বিতরণ, কুষ্টিয়া সদর হাসপাতালে করোনা রোগীদের খাদ্য সরবরাহ সহ গরিব-দুঃখীদের সহযোগিতা করে যাচ্ছেন। তবে এমন কিছু সহযোগিতা করছেন তিনি সেগুলো তার প্রতিনিধিদের মাধ্যমে কখনো প্রকাশ্যে কখনো অগোচরে।

তারই ধারাবাহিকতায় গত সোমবার রাত্রে কুষ্টিয়া হরিপুর ইউনয়নের বোয়ালদাহ, চরবানীয়াপাড়া, কান্তীনগর এলাকায় ৮০ জন কর্মহীন রিস্কাচালক, ভ্যানচালক নিম্নআয়ের মানুষর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, জেনারেশন-২০২০ সংগঠনের আহবায়ক আসিফ ইকবাল, অব্দুল্লাহ, আনিস এবং জয় নেহালের পক্ষে বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলসারের সন্তান জয় নেহাল বর্তমানে সপরিবারে তারা সকলে আমেরিকা বোস্টন বসবাস করছেন। বর্তমানে নেহাল স্যার একটি অপারেশন করে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আমেরিকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

জয় নেহাল ভিডিও বার্তায় বলেন, মহান আল্লাহ তালা সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, আমি সে জন্য মানুষকে ভালোবাসি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি ও আমার পরিবার সুস্থ থেকে এই মহামারী করোনা কালীন সময়ের মধ্যে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca