শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

তাহিরপুরে বিধিনিষেধ অমান্য করায় ১৯জন কে জরিমানা-হাওড় বার্তা

তানভীর আহমদ
  • আপডেট শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২০৯ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি::

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, যানবাহন পরিচালনা করায় এবং মাস্ক পরিধান না করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন বাজারে ও সড়কে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

শনিবার (১০ই জুলাই) তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজার, বিন্নাকুলি ও লাউরেরগড় বাজারে এবং বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯টি মামলায় (১৯ জন) মোট ১১হাজার একশত টাকা জরিমানা করা হয়। এরপর বিভিন্ন বাজারে ও সড়কে চালানো হয়েছে স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রচারণা।

এসময় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার সহ পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, সরকারী বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281