মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

তাহিরপুরে বিধিনিষেধ অমান্য করায় ৮জন কে জরিমানা- হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৭৫৫ বার পড়া হয়েছে

 

:তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি::

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, যানবাহন পরিচালনা করায় এবং মাস্ক পরিধান না করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন বাজারে ও সড়কে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

রবিবার (১১ই জুলাই) তাহিরপুর সদর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরি বাজার ও বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০৮টি মামলায় (০৮ জন) মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বিভিন্ন বাজারে ও সড়কে চালানো হয়েছে স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রচারণা। এসময় পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, সরকারী বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656