1. admin@haworbarta.com : admin :
সাতক্ষীরায় কুরবানীতে ব্যাস্ত সময় পার করছেন কামার শিল্প -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সাতক্ষীরায় কুরবানীতে ব্যাস্ত সময় পার করছেন কামার শিল্প -হাওড় বার্তা

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি

কুরবানীর ঈদকে সামনে রেখে অত্যান্ত ব্যাস্ত সময় পার করছেন প্রাচীন বাংলার অন্যতম শিল্প কামার শিল্পের কারিগররা।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা। আর মাত্র ৩ দিন পরেই কুরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন তালার কামার শিল্পের কারিগররা।

কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী।দেশে সকল শিল্পে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনো আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি কামার শিল্পের প্রতি। পুরানো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ।

চলমান করোনা সংক্রমণের কারণে অনেকটা ডিলে ডালা ভাবে উৎযাপ হবে পবিত্র ঈদুল আজহা। দ্রব্য মূল্যের দাম কিছুটা বেশি এবং ঈদের এখনও কয়েক দিন বাকি থাকলেও জমে উঠেছে দা, কাস্তি, হাসুয়া, কোপা, ছুরি চাপাতির তৈরি শিল্প। ফলে এই মুহূর্তে অনেকটাই ব্যাস্ত সময় পার করছে সাতক্ষীরার তালা উপজেলা ব্যবসায়ীরা।

জাত পুর কর্মকার পাড়ার উদায় কর্মকার ও পুল্লাদ, ভগীরত কর্মকার দৈনিক সবুজ নিশান কে বলেন, আমি প্রায় ৪০ বছর যাবৎ এ পেশায় জড়িত এর আগে আমার বাবা ঠাকুরদা রা এই শিল্পের কারিগর ছিলো। কুরবানীর ঈদ আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়,আমরাও এ সময়ের অপেক্ষায় থাকি। দেশি চাপাতিগুলো কেজি হিসেবে বিক্রি হয় থাকে। প্রতি কেজি ওজনের চাপাতির দাম ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বিদেশি চাপাতির দাম ৭০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

তালার উৎপল দত্র বলেন, সারা বছর বেচাকেনা কিছুটা কম থাকে কোনো রকম দিন পার হয়। এই সময়ের জন্য সারা বছর অপেক্ষায় থাকি। কুরবানির ঈদের আগে এক সপ্তাহ ভালো বেচাকেনা হয়। এই সময় দামও ভালো পাওয়া যায়। লোহার তৈরি ছোট ছুরি ৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। জবাই ছুরি মিলছে ৫০০- ৬০০ টাকায়। বিভিন্ন সাইজের চাপাতি ৬০০-৮০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। দা-বঁটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ টাকায়।

কামরুল ইসলাম,জোহর আলী, আলমগীর হোসেন, আব্দুল গাফফার জানান, কুরবানির ঈদের আরও বেশ কিছুদিন বাকি তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জাম তৈরি ধার দেওয়ার ও কেনার কাজটি সেরে ফেলছেন। তবে অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, কাটারির দাম একটু বেশি বলে জানান তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca