1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি-হাওড় বার্তা 

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সাংবাদিক পরিচয়ে ফেসবুক লাইভে সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে অপ্রপচার করায় এক ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা

হয়েছে। রবিবার (১৮জুলাই) বিকেলে বিশ্বনাথ থানায় এ ডায়েরী (জিডি নং-৭২৫) করেন ‘দৈনিক সবুজ সিলেট’র বিশ্বনাথ প্রতিনিধি, প্রেসক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।

সাধারণ ডায়েরীতে প্রকাশ, উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে গাড়ি চালক আনোয়ার হোসেন (৩৮), সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেকে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ

বিভিন্ন অপকর্ম করে আসছিল।

সে তার ইউটিইউব ‘‘.সিলেট নিউজ ২৪’’ চ্যানেল ও নিজ নামে নামীয় ফেসবুক আইডি (আনোয়ার হোসেন) খুলে নিজে নিজেকেই চীফ রিপোর্টার’র দায়িত্ব দিয়ে হলুদ সাংবাদিকতায় লিপ্ত হয়। গেল ১৭ জুলাই) সে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে দৈনিক সবুজ সিলেট ও সাংবাদিক তজম্মুল আলী

রাজুর বিরুদ্ধে অর্থের দ্বার প্রভাবিত হয়ে মিথ্যে-বানোয়াট ও মানহানিকর ভিডিওচিত্র পোষ্ট করে ছড়িয়ে দেয়। এতে সামাজিক ও পারিবারিক ভাবে মানহানি ও চরম ক্ষতির সম্মুখিন হন তিনি। তার এমন কার্যকলাপে অতিষ্ঠ এলাকার একাধিক মানুষ।

জানা যায়, আনোয়ারের পিতা সমসু মিয়া ছিলেন নিরীহ আইসক্রিম বিক্রেতা। তিনি ফেরি করে গায়ে গায়ে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে। আনোয়ার একসময় জীবিকার তাগিদে সে গাড়ি চালকের পেশায় নিয়োজিত হয়। ঢাকায় প্রাইভেট গাড়িতে চাকুরীরত অবস্থায় চাকুরী চলে যাবার পর এলাকায় এসেই একদিনে সে সাংবাদিক’ বনে যায়।

এ বিষয়ে কথা বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, সাধারণ ডায়েরীর আলোকে তার বিরুদ্ধে

প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca