1. admin@haworbarta.com : admin :
তালায় ভাঙ্গন বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের (যশোর) নির্বাহী প্রকৌশলী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তালায় ভাঙ্গন বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের (যশোর) নির্বাহী প্রকৌশলী

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালার জেঠুয়া বাজারের অদুরে প্রবল স্রোতে কপোতাক্ষ নদের ভেড়ীবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (যশোর)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম।

বুধবার (৪ আগষ্ট) সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান কে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি।

এরআগে তিনি তালা বাজারের মেলাখোলা ও খেশরার বালিয়া অঞ্চলের কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এই নির্বাহী প্রকৌশলী।

এসময় পানি উন্নয়ন বোর্ড (যশোর)এর উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু। জালালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ রবিউল ইসলাম (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ইন্দ্রজীৎ দাশ (বাপী), , শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড (যশোর)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম বলেন, যেভাবে নদীর ভাঙ্গন শুরু হয়েছে এখনই পদক্ষেপ না নিলে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। আজই বিভাগীয় নির্বাহী প্রকৌশলী স্যারের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca