1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় প্রতিবেশীর বটির কোপে ২বছরের শিশু নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় প্রতিবেশীর বটির কোপে ২বছরের শিশু নিহত

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২১৮ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মধ্যনগর থানাধীন চামরদানি ইউনিয়নের আবিনগর নোয়াগাঁও গ্রামে এক প্রতিবেশীর বটি’র কোপে দুর্জয় মিয়া নামের দুই বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবা ছালেক মিয়া তার প্রতিবেশী জয়নাল মিয়ার বিরুদ্ধে এ হত্যার অভিযোগ তুলেছেন।

ছালেক মিয়া জানান, গত চৈত্র মাসে তার একটি গরু জয়নাল মিয়ার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে জয়নালের সাথে তার বিরোধ তৈরি হয়। এ নিয়ে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলাও করেছে। এ নিয়ে মামলাও চলছে।

শনিবার দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দেয়। সেই কোপ তার কোলে থাকা দুর্জয়ের মাথায় লাগে এবং গভীরভাবে ক্ষত হয়। পরে দুর্জয়কে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি নির্মল দেব জানান, ছালেক মিয়া জয়নালে বিরুদ্ধে তার ছেলেকে হত্যার অভিযোগ তুলেছে। কিন্তু জয়নাল তা অস্বীকার করেছে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca