শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুষ্টিয়ায় হাজী রবিউল ইসলামের বাড়িতে র‍্যাবের অভিযানে জেল জরিমানা

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলামের মিলপাড়ার বাড়িতে র‌্যাব মোবাইল কোর্ট পরিচালনা করে ওয়েষ্টার্ণ ল্যাবরোটরিজের দুই মালিককে জেল ও জরিমানা করেছে । র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খাদিজা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

নকল ঔষধ তৈরীর অভিযোগে মোবাইল কোর্ট মামলা নং-২৬৯,২৭০/২০২১, তারিখ ৯-৯-২০২১ ইং, ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ও ৫২ এবং ঔষধ আইন ১৯৪০ এর ১৮(গ) ও ২৭ ধারা মতে
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আজিজুর রহমান (৫৬) এবং হরিপুরের মৃত তারন প্রামানিকের ছেলে নুরুল ইসলাম (৬০)কে ৬ মাসের মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে একলক্ষ টাকা করে জরিমানা করেন।

একটি সুত্র জানিয়েছে, ওয়েষ্টার্ণ ল্যাবরোটরিজ নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে হাজি রবিউল ইসলামের বাড়িতে নকল ওষুধ তৈরী করে বাজারজাত করে আসছিল । তারই সূত্র ধরে বৃহস্পতিবার কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের বাড়িতে র‌্যাব হানা দেয়।

অপর দিকে একই দিন বিকেলে অবৈধ পণ্য সামগ্রী তৈরি ও বিক্রয় করার অপরাধে সায়েম ফুড এন্ড বেভারেজ এর মালিক মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মাহফুজুর রহমান, সাং- বাড়াদী, কয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে ১,০০,০০০/- টাকা জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে । তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য কুষ্টিয়া জেলাবাসীর প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656