শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২০ বার পড়া হয়েছে

 নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ( ওকাপ) এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৩ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এঁর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে সেবা প্রদানকারী সংস্থা ও স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাওন। স্বাগত বক্তব্য রাখেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এঁর চেয়ারম্যান শাকিরুল ইসলাম। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের ট্রেইনার মৌমিতা গোস্বামী এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, ওকাপ প্রজেক্ট ম্যানেজার তানজিলা তাবাসসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমূখ। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, উদ্দৌক্ত, স্থানীয় জনপ্রতিনিধিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656