1. admin@haworbarta.com : admin :
তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাপা নেতা আব্দুল কালাম কে অবাঞ্ছিত ঘোষনা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাপা নেতা আব্দুল কালাম কে অবাঞ্ছিত ঘোষনা

বি এম বাবলুর রহমান
  • প্রকাশ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

তালায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদকে অবাঞ্ছিত ঘোষনা ও স্থায়ী বহিস্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

তালা সদর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী সাতক্ষীরা জেলা জাপার সহ- সভাপতি ও উপজেলা জাপা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামকে বিজয়ী করতে উপজেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।জরুরী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি সাংবদিক এসএম নজরুল ইসলাম।

সোমবার সকালে জাপা সভাপতির নিজস্ব বাসভবনের হলরুমে সভায় আগামী ২০ শে সেপ্টম্বার স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের বিপক্ষে বিভিন্ন স্থানে প্রতিপক্ষদের সঙ্গী হয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ ও উপজেলা যুবসংহতির সভাপতি সরদার কবির আহমেদ।

তাদের এহেন কুরুচিপূর্ণ বক্তব্য ও পার্টি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সৈয়দ আবুল কালাম আজাদ কে জাতীয় পার্টি হতে অবাঞ্ছিত ঘোষনা ও স্থায়ী বহিস্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়। এবং সরদার কবির কে বহিস্কারের জন্য আগামী বুধবার জেলা কমিটি সিধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।

জরুরী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,আজিজুর রহমান, তেতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা: শহিদুল ইসলাম,উপজেলা যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন হুসাইন,তেতুলিয়া ইউনিয়ন যুবসংহতির সভাপতি কাজী আসাদ,উপজেলা মৎস্যজীবি পার্টির সভাপতি আবু হায়াত নিকারী,কেন্দ্রীয় তরুণ পার্টির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, উপজেলা তরুণ পার্টির সভাপতি ইউনুচ আলী মোড়ল,জেলা ছাত্র সমাজের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্র নেতা বোরহান উদ্দীন,তালা সদর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: সাগর মোড়ল সহ উপজেলা জাতীয় পার্টি ও সকল ইউনিয়ন জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca