1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় ১৩ টি পরিবার ১৫ দিন ধরে পানিবন্ধী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় ১৩ টি পরিবার ১৫ দিন ধরে পানিবন্ধী

কে এম শহীন রেজা
  • প্রকাশ রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালী বাটিকামারা চাউল কুটা গ্ৰামের ১৩ টি পরিবারের শতাধিক মানুষ দীর্ঘ ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত করছে। পানি বন্দি থাকায় পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত সহ বিশুদ্ধ খাবার পানি, খাবার ও পশু খাদ্যেরও ঘাটতি দেখা দিয়েছে। পানিবন্দি অসহায় মানুষেরা কোমর অথবা হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে, অন্যদিকে যাতায়াতের রাস্তাও ডুবে গেছে।

উক্ত পানিবন্দি এলাকার বাসিন্দা মুজাম শেখ বলেন, “ঘরের ভেতরে পানি উঠে গেছে। সন্তানেরা খাবারের জন্য কান্নাকাটি করছে। চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় রান্না করতে পারছি না। আনিস নামে আরেকজন বলেন, নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই। বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নিচ্ছে না, সেই সাথে সাপের ভয়েও ঘুম হারাম হয়ে গেছে।

এই বিষয়ে সদকী ইউনিয়নে বাদশা মেম্বার বলেন, গড়ের মাঠে বাধ দিয়ে ব্রীজ নির্মাণ কাজ চলছে এই কারণে বাটিকামারা চাউল কুটা গ্ৰামের ১০-১৫ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মূল বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অতি বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca