1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আগুন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

আনোয়ারায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আগুন

আমজাদ হোসাইন
  • প্রকাশ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীর অস্থায়ী কার্যালয়ে শুক্রবার(২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টায় আগুনের ঘটনা ঘটেছে। এতে পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু আসবাবপত্রের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানাযায়।

আগুনের ঘটনা চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী পরিকল্পিত বলে জানায়। ঘটনার পর উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ ওমর ও আনোয়ারা ফায়ার সার্ভিসের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।

চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় আগুনের ঘটনা ঘটে। ভোর ৫ টায় লোকজন আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণে আনে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এসময় তিনি প্রকৃত দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের সহায়তা কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca