1. admin@haworbarta.com : admin :
কুতুবজোমের ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড উপহারের ঘোষণা তরুন মেম্বার সালামত শিকদারের  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কুতুবজোমের ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড উপহারের ঘোষণা তরুন মেম্বার সালামত শিকদারের 

নুরুল বশর
  • প্রকাশ শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিপুল ভোটে বিজয়ী সদ্য নির্বাচিত তরুন নেতৃত্ব সালামত শিকদারের মেম্বারের বলেন, আগামী ০৫ বছরের মধ্যে এলাকার জনসাধারণের সহযোগিতায় কুতুবজোমের ৯ নং ওয়ার্ডকে উপজেলার সেরা ওয়ার্ড হিসেবে এলাকার অবকাঠামোর উন্নয়সহ একটি মডেল ওয়ার্ড উপহার দিব।

গত ২০ই সেপ্টেম্বর মহেশখালীতে ৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। কুতুবজোম ইউনিয়ন নির্বাচনে বিজয়ীর মধ্যে সর্বকণিষ্ঠ তরুন মেম্বার সালামত শিকদার। তিনি আরো বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থানের ও সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধে তরুনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্বের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তরুনদের চেতনায় রাজনীতিতে পরমতসহিষ্ণুতা, সহনশীলতা জাতির ভিত্তি। রাজনীতির নীতিহীনতা, গণতান্ত্রিক চর্চার অভাব, ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব, দুর্নীতিবাজদের প্রশ্রয়, সহনশীলতার অভাব ও ধ্বংসাত্মক কার্যকলাপ এসব কিছু বন্ধ বা ধ্বংস করতে পারে একমাত্র তরুন নেতৃত্বগুণ।

তরুন ইউপি সদস্য আরো জানান, আমি নির্বাচিত হয়েছি জনগণের রায়ে। জনগণ আমাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে বলেই রায় দিয়ে বিজয়ী করেছে, এখন আমি তাদের রায়ের যথাযথ সম্মান দিব।

হতদরিদ্রের সহযোগিতা থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধা প্রদান করব। নির্বাচিত ওয়ার্ডের সকল এলাকাবাসীর সহযোগীতা কুতুবজোমের ০৯ নং ওয়ার্ডকে মহেশখালী উপজেলার মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সাম্প্রতিক দেশের অন্যান্য ইউনিয়নে ঘটে যাওয়া কয়েকজন ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকে আমরা বাস্তব রুপ দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

পরিশেষে তার ওয়ার্ডের যারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, কিংবা যারা ভোট দেননি তাদের সকলের দীর্ঘায়ু কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca