শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ডুমুরিয়ার চুকনগরে ১৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অয়ন সরকার
  • আপডেট শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি 

চুকনগরে নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যান যুব সংঘের উদ্যোগে খুলনা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদীর স্মরণে শনিবার বিকেলে নরনিয়া ফুটবল মাঠে ১৬দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় শিরােমনি ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে তালা ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা আ’লীগের সভাপতি শেখ হারনুর রশিদ। এর আগে বিকাল ৪টায় খেলার শুভ উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি এম আব্দুস সালাম, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল। উপস্থিত ছিলেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আ’লীগের সদস্য জামিল খান ও শিউলি সরোয়ার, জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শোভারানী হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক শেখ হেলাল উদ্দীন, চুকনগর পল্লী বিদ্যুত কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেন, শেখ ইকবল হোসেন, খান আবুল বাশার, আক্তারুল আলম সুমন, ইমরান হুসাইন প্রমুখ। সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব। সার্বিক সহযোগীতা করেন মনিরুল হাসান লিটন ও মফিজুর রহমান। প্রধান অতিথি বিজয়ী দলকে মোটর সাইকেল ও রানাস্ আপ দলকে ফ্রিজ উপহার দেন। খেলা পরিচালনা করেন বিল্লাল হোসেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281