1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় ১৫০০পিছ ইয়াবাসহ ৩ যুবক আটক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

আনোয়ারায় ১৫০০পিছ ইয়াবাসহ ৩ যুবক আটক

আমজাদ হোসাইন
  • প্রকাশ সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

কক্সবাজার থেকে ১৫০০পিছ ইয়াবা নিয়ে ৩যুবক যাচ্ছিলেন চট্টগ্রামে।গোপন সংবাদের খবর পেয়ে বিশেষ অভিযানে পথে ধরা খেলেন আনোয়ারা থানা পুলিশের হাতে।

আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় পাঁচ লক্ষাধিক টাকার ১৫০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্ধা কামাল হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৩), টেকপাড়ার জসিম উদ্দিনের পুত্র আবদুল কাইয়ুম (১৯) ও পশ্চিম ব্যাইম্মা খালীর সৈয়দ আলমের পুত্র নওশা মিয়া (৩০)।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্য চট্টগ্রামে নিয়ে আসার সময় গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca