শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৩ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭৫তম জন্ম জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মাহাতা আশার আলো সামাজিক সংগঠনের আয়োজনে রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরীর নিজস্ব অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধ মশারী বিতরণ এবং কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভেতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিস্কার পানিতে ডিম পাড়ে। ডেঙ্গুর মৌসুম মূলত এপ্রিল থেকে অক্টোবর মাস।

২৮শে সেপ্টেম্বর মাহাতা রাস্তার মাথায় সাংবাদিক শেখ আব্দুল্লাহ সঞ্চলনায় মাওলানা মোঃ আলমের সভাপতিত্বে উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মোঃ আলী, প্রধান বক্তা ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামী লীগ নেতা এম নুরুল হুদা চৌধুরী , বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ ফরিদুল ইসলাম, ডাঃ আবুল কালাম, হাজী মোঃ নুরুছফা, ইউপি সদস্য মোরশেদ হোসেন চৌধুরী, মোঃ ইয়াছিন, বাবু উত্তম কুমার বড়ুয়া, মোঃ কাজী মোরশেদ, মোজাম্মেল, ইরফান, নাজিম উদ্দীন, ফরিদুল আলম মনি, কেএইচ এম তারেক, মোঃ মোতালেব, গোফরান রানা, সুমন চৌধুরী, আনিসুর রহমান কনি, মোঃ আনছার, আহমদুল্ল্যা, মোঃ বাবু, মন্জুর মিয়া, মহক্কর, মফিজুর রহমান, নজরুল প্রমুখ।

সভায় বক্তরা বলেন, এই করোনা মহামারীতে আমাদের নতুন করে আরেক মহামারী ডেঙ্গু। তাই ডেঙ্গু থেকে বাচতে হলে সচেতনতার বিকল্প নেই। আমাদেরকে যত্রতত্র পানি জমা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মশারী ব্যবহার করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

পরিশেষে জননেত্রী শেখ হাসিনার সুস্থ শরীর ও দীর্ঘায়ূ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656