1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে গোল চত্বর নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে গোল চত্বর নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেট জেলা পরিষদের অর্থায়নে প্রথমবারের মত বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস (আব্দুল হাসিমের মোড়) মোড়ে গোল চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোলাকার চার স্থর বিশিষ্ট ১৬ ফুট গোলবৃত্তের ওই চত্বর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস মোড় (আব্দুল হাসিমের মোড়) চত্বর নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবির।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য জহুর আলী মেম্বার প্রমুখ।

এসময় প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও এলাকাবাসীর পক্ষ হতে জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।

উল্লেখ্য, উপজেলার দেওকলসের বাসিন্দা সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ছোটভাই সিলেট জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মাওলানা সহল-আল রাজি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে এ চত্তর নির্মাণ হতে যাচ্ছে। আগামী জুন ২০২২ সালের মধ্যে সেটি বাস্তবায়ন করার কথা রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca