1. admin@haworbarta.com : admin :
বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মচারী নূর ইসলাম এর বিরুদ্ধে সাতক্ষীরা মামলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মচারী নূর ইসলাম এর বিরুদ্ধে সাতক্ষীরা মামলা

বি এম বাবলুর রহমান
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে

 সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

নারী নির্যাতন ও যৌতুকের দাবিতে মারপিট করে তাড়িয়ে দেওয়ার কারনে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোছাঃ মর্জিনা আক্তার বাদী হয়ে নূর ইসলাম সহ তিন জনকে আসামী করে মামলা দাখিল করেছেন।

মামলার বাদী মর্জিনা আক্তার সাতক্ষীরা জেলার তালা উপজেলার জাতপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলী বিশ্বাস এর কন্যা।

রবিবার (৩রা অক্টোবর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিরাপত্তা প্রহরী, মোঃ নূর ইসলাম ও তার সহযোগী আরো দুই জনকে আসামি করে তার স্ত্রী মর্জিনা আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারার অভিযোগ এনে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা দাখিল করেছেন। মামলাটি শুনানি করেন বিজ্ঞ আমলী ৩ নং বিচারক জনাব রাকিবুল হাসান। মামলার আসামি হলেন কয়রা উপজেলার মঠবাড়িয়া গ্রামের মোসলেম সরদারের পুত্র মোঃ নূর ইসলাম, ইউনুস আলী ও মেয়ে ঝর্না বেগম।

মামলার বিবারনে জানা যায় মোঃ নূর ইসলাম তার স্ত্রী মর্জিনা আক্তার কে বিভিন্ন সময় ২লক্ষ টাকা যৌতুক দাবী করে মারপিট করেন। এরই সাথে তার বোন ও বড় ভাই ২ – ৩ নং আসামি প্রকাশ্যে যৌতুক দাবিতে সহয়তা করেন। গত ১৪ ই সেপ্টেম্বর মর্জিনা আক্তার কে ২ লক্ষ টাকার যৌতুক দাবী করে পিত্রালয় থেকে এনে দেওয়ার কথা বলেন। মর্জিনা আক্তার কোনপ্রকার যৌতুক এনে দিতে পারবেন জানাইলে মামলার ১ নং আসামি মর্জিনা আক্তার কে মারপিট করতে শুরু করেন।২-৩ নং আসামীরাও মর্জিনা আক্তার কে যৌতুক না আনলে হবেনা এবং তারাও চড় কিল ঘুষি মেরে তাড়িয়ে দেন। পরবর্তীতে ১৭ ই সেপ্টেম্বর পক্ষদ্বয়ের মধ্যে বসাবসি হলে। সেখানে নূর ইসলাম সহ সকলে কোন প্রকার যৌতুক ছাড়া মর্জিনা আক্তার কে নিয়ে সংসার করিবেন না বলে জানান। মর্জিনা আক্তার সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান নিয়ে পিত্রালয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে মর্জিনা আক্তার জানান তিনি তার পুত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন পর করছেন। তার স্বামী সরকারি চাকুরী করলেও সে একটি যৌতুক লোভী।তাকে ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে মারপিট করেন এবং তিনি সেই অভিযোগ এনে মামলা করেছে। তিনি সঠিক বিচার চান এবং সকল আসামিদের সাজা দাবি করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca