মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে সরকারি মাগুইরার ডোবা খননে ব্যপক অনিয়ম ও দূর্নীতি,হাওড় বার্তা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি -
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

 

হাওড় বার্তা 

বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামে ছাতারকোনা মৌজায় সরকারি মাগুইরার ডোবা খননে ব্যপক অনিয়ম ও দূর্ণিতির অভিযোগ উঠে। সরকারী নীতিমালা অমান্য করে ভূয়া কমিটি সৃজনকরে নিজ পরিবারের প্রত্যেককে সদস্য বানিয়ে কর্মসূচীর টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির প্রভাবশালী।এতে জনগনের কষ্ঠের টাকা লোপাটে একশ্রেণির কর্মকর্তার যোগসাজস ও সঠিক তদারকীকে দায়ী করছেন এলাকাবাসী।বুধবার (২১/০৪/২০২১ইং) এলাকাবাসির সম্মিলিত অভিযোগে সরকারি মাগুইরার ডোবা খননে ব্যপক অনিয়মে প্রভাবশালী পিআইসি সভাপতি আল আমিন ও তার পরিবারকে কেন্দ্র করে গঠিত কমিটিকে অবৈধ বলে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ বরাবর অভিযোগ দায়ের করে ।অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় আল-আমিন তার পরিবারকে নিয়ে মাগুইরার ডোবা খননে পিআইসি কমিটি করে মৎস্য অফিসের সাথে গোপনে আতাত করে ৫ ফুট পানির মধ্যে নাম মাত্র খাল খনন দেখিয়ে লোটপাটের পায়তারা করছে। এমনি সরকারী বাজেট বরাদ্ধকৃত টাকা খরচ করে নিজ জমিতে ভিটে তৈরি করছে। বিষয়টি অবগত হয়ে এলাকাবাসীসহ একযোগে বাঁধা দিয়ে মৎস্য অফিসের মাধ্যমে কাজটি বন্ধ করা হয়। ইতিমধ্যেই প্রকল্প সভাপতি আলামিন হুসেন সরকারী খাল খনন করে তার নিজস্ব ভিটা দৃশ্যমান করেছে এবং বরাদ্ধকৃত টাকা উত্তলনের পদক্ষেপ নিচ্ছে। উক্ত খাল খননের বিষয়টি পূর্ব থেকে এলাকাবাসী/পার্শ্ববর্তী ভূমির মালিকগন কেউ অবহিত ছিলেন না। বিষয়টিকে ঘিরে স্থানীয় মহলে উত্তেজনা বিরাজ করলে কৌশলী আল-আমিন গং সুনামগঞ্জ স্টার নিউজ ২৪. কম এর এক সাংবাদিক নিয়ে পকেট কমিটির পারিবারিক লোকজনের স্বাক্ষাৎকার নিয়ে ধামাচাপা দিতে সুকৌশলে একটি জালিয়াতি প্রতিবেদন ফেসবুক ও ইউটিউবে তার পক্ষে প্রচার করে । বিষয়টিকে ঘিরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ মুঠোফোনে জানান, আমি একটি অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি অবগত হয়েছি এবং বর্তমানে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656