1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে তিন ইউপি নির্বাচনের নৌকা প্রার্থী চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন" - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজস্থলীতে তিন ইউপি নির্বাচনের নৌকা প্রার্থী চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন”

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার আগামী ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গত ২৫ তারিখ স্থানীয় সরকারের প্রতিনিধিরা সহ দলীয় দায়িত্বরত উচ্চ নেতারা উপস্থিতে সকল চেয়ারম্যান প্রার্থী তালিকা যাচাই বাছাই সম্পন্ন করা হয়।

২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকাল ৩ টায় মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যারা নৌকার প্রার্থী হলেন, উপজেলার সদর ২ নং গাইন্দ্যা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সাধারন সম্পাদক পুচিংমং মারমা। ঘিলাছড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, রবার্ট ত্রিপুরা ও নতুন মুখ বাঙালহালিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আদোমং মারমা।
ইতিমধ্যে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর । মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এলাকার সাধারণ জনগন ভোটাররা কত গুঞ্জন আশা আকাংখা অপেক্ষা প্রহর চেয়ারম্যান নৌকা প্রার্থী ঘোষণা পেয়ে সকলে আনন্দিত অনুভতি পেয়েছেন বলে সুত্রে জানা যায়। এতে এলাকায় স্থানীয় সাধারণ জনগণরা বলেন, পাহাড়ি বাঙালি সবাই মিলে স্বত স্ফুটভাবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট কেন্দ্রে দিতে পারে,প্রশাসন নিকট বিনীত অনুরোধ করেন।
আগামী ২৮ নভেম্বর তিনটি ইউনিয়নের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca