1. admin@haworbarta.com : admin :
চেতনা' ৭১ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চেতনা’ ৭১ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কে এম শহীন রেজা
  • প্রকাশ শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া গ্রামের চেতনা”৭১ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও কুষ্টিয়ার হাদি হানিফ প্রাইভেট হাসপাতালের সৌজন্যে আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ ২৯ শে অক্টোবর শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার নাজমা খাতুন ও ডাক্তার মাহফুজুর রহমান। এছাড়াও ডাক্তারের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন হীরা ও ইমরান। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বালিয়াপাড়া, রাতুলপাড়া, ভবানীপুর, আলামপুর, কুড়িপাড়া সহ আশপাশের অসুস্থ রোগীরা সেবা নিয়েছেন।

চেতনা’৭১ সমাজ কল্যাণ সংস্থা কঠোর পরিশ্রমে মাঝে মধ্যেই নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসতে দেখা গেছে। বেশ কয়েকদিন আগে তারা ব্লাড গ্রুপিং ক্যাম্পও করেছে। সমাজের সেবাই তারা সর্বদা অবিচল এই মূলমন্ত্র নিয়ে গুটিগুটি পায়ে তারা এগিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চেতনা ৭১ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রিপনুর জামান ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম (বিপুল) বলেন, আমরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সমাজ সেবামূলক কর্মকান্ড করে আসছি, আগামীতে আরো সমাজ সেবামূলক কর্মকান্ড করে যাব এই প্রত্যাশা ব্যক্ত করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে সপ্তাহব্যাপী সার্বিকভাবে সহযোগিতা করেন চেতনা’৭১ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তুহিন মালিথা, কোষাধ্যক্ষ সোহেল রানা,ক্রীড়া সম্পাদক লিটন হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মওলা,তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca