বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে যুবদলের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বিকালে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহনে একটি আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি পাগলা বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

র‍্যালী শেষে আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তুরন খাঁন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ, সহ-সভাপতি আবুল হোসেন ডালিম, সহ-সভাপতি ছদরুল আমিন সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. কামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা ও দপ্তর সম্পাদক শাহ আলম।

এসময় উপজেলা বিএনপি নেতা হাজ্বী কমর আলী, আঃ লতিফ, নুর আলী, শামসুদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুবদলের সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম, মুহিবুর রহমান, শাহিদ মিয়া, কবির, ছাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সদস্যসচিব জিয়াউর রহমান তুহিন, জেলা যুবদল নেতা আকমল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক নাসিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম বক্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সাব্বির, সিরাজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656