1. admin@haworbarta.com : admin :
চৌহালীতে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

চৌহালীতে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশ বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। 

১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা ‘সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয় এই দিনে।

তারই অংশ হিসাবে বুধবার সকালে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকারের সঞ্চালনে ও আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সেখানে জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্মসাধারণ নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ, উমারপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসসি, খাষপুকুরিয়ার ইউনিয়ন আ’লীগের সভাপতির আবু দাউদ সরকার , উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ সিকদার , যুবলীগনেতা নুর আলম আনছারী , স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার ও ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা ও সম্পাদক মাইন উদ্দিন মোল্যা প্রমুখসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca