1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় ১০ নং উজানগ্রাম ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় ১০ নং উজানগ্রাম ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কে এম শহীন রেজা
  • প্রকাশ শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় দুুর্বাচারা বাজারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম মওলা, সদর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সদস্য এম এ আব্দুল মজিদ, সদর থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মো: লাভলু, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মঈনুদ্দীন বিশ্বাস। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।

এ সময় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, গোলাম মওলা, মো: ছানোয়ার হোসেন মোল্লা, আবু বক্কর সিদ্দিক, রেহেনা মজিদ ও বর্তমান চেয়ারম্যান সাবুবিন ইসলাম সকলেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদের সকলের নামই ইউনিয়ন আওয়ামীলীগ থেকে সদর উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পদকের নিকট পাঠানো হবে। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব উল আলম এমপি এবং মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যাকে নৌকা প্রতীক দেওয়া হবে আমরা সকলেই তার পক্ষে নির্বাচন করব বলে সকলের অঙ্গীকার করেন। সভায় সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় একব্বার মুন্সী, আকমল হোসেন, নবীছদ্দিন মন্ডল, টুকু বিশ্বাস, শাহিনুর রহমান, আব্দুল ওহাব, ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca