সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজে স্পনসর এবার ওয়াল্টন,, হাওড় বার্তা 

হাওড় বার্তা স্পোর্টস ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১০২৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা অনেক পুরনো। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত স্পন্সর করে আসছে এই টেক জায়ান্ট কোম্পানিটি। ঘরোয়া ক্রিকেট বাদেও বিদেশের গণ্ডি পেরোতে পেরেছে ওয়ালটন। দেশের ক্রিকেটের পাশাপাশি বিদেশে বাংলাদেশ দলের সিরিজ থাকলেই সেখানেও ওয়ালটনের সম্পৃক্ততা দেখা যায়।

এবার আবারো বিদেশের মাটিতে সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে এই টেক জায়ান্ট কোম্পানিটি। মূলত এই মাসেই শ্রীলঙ্কার মাটিতে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে সিরিজটির স্বত্বাধিকার আইটিডব্লিউ ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন।

গত সোমবার চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের প্রধান নির্বাহী উদয় হাকিম ও আইটিডব্লিউ ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান মোহাম্মদ শরিফ। তারা দু’জন চুক্তি স্বাক্ষর করেন। তারা ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র এডিশনাল ডিরেক্টর রবিউল।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল উড়াল দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেখানে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা।

দুই দলের মধ্যকার মূল লড়াই আরম্ভ হবে ২১ এপ্রিল পাল্লেকেলেতে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656