1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে ‌ধুপাজান চলতি নদীতে নৌ-পুলিশের অভিযানে ১২টি নৌকা আটক, ৬লক্ষ টাকা জরিমানা,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে ‌ধুপাজান চলতি নদীতে নৌ-পুলিশের অভিযানে ১২টি নৌকা আটক, ৬লক্ষ টাকা জরিমানা,,হাওড় বার্তা

উজ্জ্বল হাসান
  • প্রকাশ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ ধুপাজাপন চলতি নদীতে চলছে বালু ও পাথর উত্তোলন কারীদের পাড় কাটার মহোৎসব । বার বার প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা করা হলেও এবং প্রতিনিয়ত পুলিশের অভিযানে আটক করা হচ্ছে অবৈধ বালু উত্তোলন কারীদের নৌকা ও বালু । এসব নিষেধাজ্ঞা মানছেনা কিছু অসাধু অবৈধ বালু ও পাথর উত্তোলন কারীরা। জানা যায় ড্রেজার ও বোমা মেশিন দিয়ে ধুপাজান নদীতে পুলিশের চোখ ফাকিঁ দিয়ে পাড়কেটে ষ্টিল নৌকাযুগে নদীর পাড়থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হয়। এসব খবর পেয়ে ২৫ এপ্রিল রবিবার সকালে সুনামগঞ্জ নৌ-পুলিশের অভিযানে ১২টি বালু ভর্তি ষ্টিল নৌকা আটক করা হয়।
জানা যায় কয়েকদিন যাবত গনমাধ্যমে ধুপাজান চলতি নদীতে অবৈধ বালু ও পাথর উত্তোলনের একাদিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নজরে আসলে তাৎক্ষনিক ভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে ধুপাজান চলতি নদীতে পুলিশের অভিযান পরিচালনা শুরু করা হয়। এছাড়া ও পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এসমস্ত অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন ।
এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল সকাল ৮টা থেকে সুনামগঞ্জ নৌ-পুলিশের অভিযানে বালু ভর্তি ১২টি নৌকা আটক করে বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি)আরিফ ইফরান প্রত্যেকটি নৌকা ৫০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেন এবং নৌকায় থাকা প্রায় ৩২হাজার ঘন”ফুট বালু জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের ইনচার্জ মো: রকিবুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্য বৃন্দ এবং গনমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে ধুপাজান চলতি নদীতে প্রতিনিয়ত নৌ-পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca