রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে সেই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের ডাঁশা গ্রামের গৃহবধূর যৌতুক নিরোধ আইনের মামলার আসামী সাব ইন্সপেক্টর উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।১৩ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি উজ্জ্বলকে আটকের নির্দেশ প্রদান করেছে আদালত।

অভিযুক্ত সাব ইন্সপেক্টর ঝিনাইদহের শৈলকূপা থানার কৃত্তিনগর গ্রামের মৃত আব্দুর শুকুরের ছেলে মো. উজ্জ্বল হোসেন। তিনি বর্তমানে যশোর অভয়নগর থানায় কর্মরত রয়েছেন।

জানা যায়, গৃহবধূ সাবরিনা কবির সেতুর সাথে ২০১৭ সালে উজ্জ্বলের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে উজ্জ্বল বিভিন্ন অজুহাতে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বললে কয়েকবারে তাকে ১২ লাখ টাকা দেয়া হয়। তারপরও ছোটখাটো বিষয় নিয়ে সে তার স্ত্রীকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করতে থাকে। এবং দৌলতপুর থানায় কর্মরত থাকাকালীন উজ্জ্বল রাতে ডিউটির অজুহাত দেখিয়ে বাইরে অবস্থানের সময় কয়েকবার বাসায় লোক পাঠিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে। যেকারণে তার স্ত্রী জীবনের নিরাপত্তা ও তার কন্যা শিশুকে রক্ষার জন্য কুমারখালী বাবার বাড়িতে চলে আসেন। বাবার বাড়িতে আসার কিছুদিন পর উজ্জ্বল এসে তার স্ত্রী ও শশুড়ের কাছে ভুল স্বীকার করে পূণরায় সংসার করার কথা বলে বিভিন্ন অজুহাতে আরো ৫ লাখ টাকা দাবী করে। এসময় তার স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শশুড় বাড়িতেই উজ্জ্বল তার স্ত্রীকে মারপিটের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় উজ্জ্বলকে তার স্ত্রীর পরিবারের লোকজন বাড়ি থেকে বের করে দেয়। আর উপায়ন্তর না পেয়ে উজ্জলের স্ত্রী সাবরিনা কবির সেতু তার স্বামীর বিরুদ্ধে ২০২০ সালের শেষের দিকে কুষ্টিয়া কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন, যৌতুক নিরোধ ও খোরপোষের মামলা করেন। এবং গত ১৩ ডিসেম্বর যৌতুক নিরোধ আইনে সাব ইন্সপেক্টর উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, থানায় নতুন যোগদানের কারণে এখনো আদেশনামা দেখা হয়নি। তবে দ্রুতই ঝিনাইদহের পুলিশ সুপারের মাধ্যমে যশোর পুলিশ সুপারকে অবহিত করে তাকে গ্রেফতার করা হবে। যদি এর মধ্যে উজ্জ্বল আদালতে হাজির হয়ে জামিন পেয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবেনা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656