1. admin@haworbarta.com : admin :
ছাতকে নাতির হাতে দাদী খুন!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে নাতির হাতে দাদী খুন! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জের ধরে নাতির ছুরিকাঘাতে তাসলিমা বেগম (৭০) নামের এক দাদি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার বারকাহন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ডিসেম্বর) বিকেলে পারিবারিক কলহের জের ধরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী তাসলিমা বেগম (৭০)কে ছুরিকাঘাত করে তারই নাতি হৃদয় আহমদ (২৫)। ঘটনার পর মুমুর্ষ অবস্থায় আহত ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় আহমদ বুরহান উদ্দিনের ছেলে বলে জানা গেছে। দাদির মৃত্যুর খবর নিশ্চিত হয়ে খুনি নাতিসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যান ছাতক থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওসি মিজানুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে অবস্থান করছে থানা পুলিশ। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca