1. admin@haworbarta.com : admin :
তালায় কুলের বাম্পার ফলন রপ্তানি হচ্ছে বিদেশে  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তালায় কুলের বাম্পার ফলন রপ্তানি হচ্ছে বিদেশে 

বি এম বাবলুর রহমান
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

কম খরচে অধিক মুনাফা অর্জনের তালায় কুল চাষে বাম্পার ফলন কুল এবার রপ্তানি হচ্ছে বিদেশে।

তালা উপজেলা কৃষি অফিস সূত্র মতে জানা গেছে উপজেলায় ১৫৮ হেক্টর জমিতে কুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু এবছরের সকল লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

আবহাওয়া অনুকূলে থাকায় দোআঁশ মাটিতে তালা উপজেলার এ বছর কুল চাষে বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে দিন দিন এই অঞ্চলে কুলের চাষ বেড়েই চলেছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে কুল চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জেলায় কুলের চাষ ব্যাপক সাড়া ফেলেছে।সাতক্ষীরা জেলার কুল দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় এমনকি এ বছর বিদেশেও রফতানি হচ্ছে। আর তার বেশির ভাগ কুল তালা উপজেলা থেকে সরবরাহ করা হয়। কৃষকরা মনে করেন কুল চাষ যে কোন জমিতে ও পরিবেশে করা যায় ,উপজেলার মধ্যে পাটকেলঘাটা শাগদাহ,নগরঘাটা, ভৈরব নগর জাতপুর,আগোলঝাড়া, খলিলনগর, মহান্দী,রহিমাবাদ এলাকায় ব্যাপক কুলের চাষ দেখা গেছে কিছু কিছু এলাকায় মৎস্য ঘরের বেড়িবাঁধের উপর নানা জাতের কুল চাষ করেছেন ,কম খরচে বেশি মুনাফার কারনে এবং কুল চাষে সফলতা পাওয়ার কারনে এটি চাষে বেশী আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। তালা অঞ্চলে বাউকুল, আপেলকুল, তইয়নকুল, নারিকেল কুল, ঢাকা নাইনটি সহ বিভিন্ন হাইব্রিড জাতের কুলের চাষ হচ্ছে। আট বছর ধরে কুলচাষ করা সফল চাষি মোঃ পাঞ্জাব আলী বলেন আমি পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে কুল চাষ করেছি এখানে নানা প্রজাতির কুল যেমন বলসুন্দরী, নারকেল, আপেল, কাশ্মীর ও টক জাতের ২৮০ টি মতো কুলগাছ রোপণ করেছি, ৫ বিঘা জমিতে কুল চাষ করে এখন পর্যন্ত তিন লক্ষ টাকা মত ব্যয় হয়েছে, বাজারদর বর্তমানের মত স্বাভাবিক থাকলে, প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা বিক্রি হবে।

পার্শ্ববর্তী এলাকার কুল চাষী হাবিবুর রহমান ০৪ বিঘা জমিতে, মিঠা বাড়ি গ্রামের আব্দুল মালেক ৭ বিঘা জমিতে,নগর গ্রামের আব্দুর রাজ্জাক চার বিঘা জমিতে, একই গ্রামের আব্দুর রহিম সাত বিঘা এবং শহিদুল ইসলাম মৎস্য ঘরের বেড়িবাঁধের উপর কুল চাষ করেছেন এ সকল কুল চাষী বলেন অন্যান্য বছরের তুলনায় এবার কুলের ফালন বৃদ্ধি পেয়েছে, তাছাড়া দামও বেশি পাইকারি হারে ৯০ -৯৫ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে, এভাবে যদি বাজার থাকে তাহলে অনেক লাভ হবে।কৃষক খোদাবক্স ও জামু সরদার বলেন এবার আমাদের কুলের বাগানে প্রচুর পরিমানের কুল হয়েছে, যদি অতিরিক্ত ঝড় বৃষ্টি না হয় তাহলে আমারা অনেক লাভবান হবো। উপজেলার এলাকাসমূহে লক্ষণীয় আরো একটি বিষয় পরিলক্ষিত হয়েছে, মৎস্য ঘেরে মাছ চাষের পাশাপাশি কৃষকেরা বাড়তি আয়ের জন্য ঘেরের বেড়িবাঁধের উপর নানান প্রজাতির কুল চাষ করতে দেখা যাচ্ছে , সেখান থেকেও ভালো লাভবান হচ্ছে এজন্য ঘেরের ভেড়ীবাদের উপরে কুল চাষ করতে কৃষকদের আগ্রহের কোনো কমতি নেই।এভাবেও কুল চাষ করে লাভবান হচ্ছে কৃষকেরা।তালা উপজেলা খুচরা বিক্রিতা রহিমা বেগম,তালা বাজারে কুল বিক্রিতা বাহারুল ইসলাম জানান প্রতি কেজি কুল একশত টাকা করে বিক্রি করছেন তারা।

উপজেলার একাধিক কৃষকরা জানান তালা উপজেলা কৃষি কর্মকর্তার অধিদপ্তর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন,বিনামূল্যে সার ও কুলের চারা প্রদান করেছে। কৃষকরা আরো জানান কুল চাষ লাভজনক হওয়ায় অন্যান্য ফসল উৎপাদন কমিয়ে তালা উপজেলার কৃষকরা কুল চাষে আগ্রহী হচ্ছেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান তালা উপজেলায় কৃষকদের মাঝে প্রদর্শনী প্লাট করে তাদের সার ও বিভিন্ন প্রজাতির কুলের চারা বিনামূল্যে প্রদান করেছি , তাছাড়া এ বছরে তালা উপজেলার কৃষকের প্রশিক্ষণ প্রদান করেছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca