বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

বিশ্বনাথে করোনায় বৃদ্ধের মৃত্যু-হাওড় বার্তা 

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আবদুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। (২৭ জুলাই) মঙ্গলবার সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধের বাড়ি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বিপবন্ধ বিলপার গ্রামে।

আবদুস সাত্তার’র ভাইপো পল্লীচিকিৎসক আলী হোসেন জানান, প্রথমে প্রচন্ড জ্বর ও সর্দি দেখা দেয় তার চাচা আবদুস সাত্তারের। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে গেল ১২ জুলাই তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে নমুনা দেয়া হলে পরের শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে তাঁর। ওসমানীতে আইসিউ বেড খালি না থাকায়, সাধারণ বেডে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। এর আগে সন্তান ভূমিষ্টের পর তাঁর ভাতিজি রাবেয়া বেগমও করোনায় পজেটিভ হয়ে মারা যান।

এদিকে, সন্তান জন্ম দেয়ার চার দিনের মাথায় গেল ১৬ জুলাই করোনায় মারা যান রাবেয়া বেগম নামের বৃদ্ধের আপন ভাতিজি। সিলেটে আইসিউ বেড না থাকায়, সংকটাপন্ন অবস্থায় ঢাকা নেয়ার পথে হবিগঞ্জ এলাকায় মারা যান তিনি। সরকারি তথ্যমতে, আবদুস সাত্তারসহ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ জন হলেও, প্রকৃত পক্ষে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে অর্ধশতের উপরে মানুষ মারা গেছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281