শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

আনোয়ারায় পরৈকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন আব্দুল মালেক

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন ইউপি সদস্য আব্দুল মালেক। পরৈকোড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ মারা যাওয়ার আগে ইউনিয়ন পরিষদের প্রথম বৈঠকে আব্দুল মালেককে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। পরবর্তীতে তিনি বেশি অসুস্থ হয়ে যাওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ৫ মার্চ মৃত্যুবরণ করেন। ৬ মার্চ সন্ধ্যায় নামাযে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন তরা হয়।

এখন থেকে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক পরৈকোড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন।

প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান প্রয়াত মামুনুর রশিদ চৌধুরী আশরাফ পরিষদের প্রথম বৈঠকে আমাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। আমি দয়িত্ব পালনে সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত মামুনুর রশিদ চৌধুরী আশরাফ শপথ গ্রহণ করার পর পরিষদের প্রথম সভায় ইউপি সদস্য আব্দুল মালেককে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। এখন থেকে উপনির্বাচন পর্যন্ত আব্দুল মালেকই প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281