1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় ফুটবল টুর্নামেন্টে রায়পুর ইউনিয়ন কে হারিয়ে পরৈকোড়া ইউনিয়ন জয়ী-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় ফুটবল টুর্নামেন্টে রায়পুর ইউনিয়ন কে হারিয়ে পরৈকোড়া ইউনিয়ন জয়ী-হাওড় বার্তা

আমজাদ হোসেন
  • প্রকাশ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

চট্টগ্রামের আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) বিকাল সাড়ে ৩ টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, উপজেলা যুবলীগের সদস্য সচিব অনুপম চক্রবর্ত্তী বাবু,ইউপি সদস্য আব্দুল মালেক,আজিজুল হক বাবুল,সেলিম মামুন,আলমগীর তালুকদার, ক্রীড়া শিক্ষক এনামুল হক,আমজাদ হোসেন,রুবেল,ফরহাদ প্রমুখ।

উপজেলার ১১ ইউনিয়নের ১০ টি দল নিয়ে লীগ পদ্ধতিতে আয়োজিত প্রথম দিনে পরৈকোড়া ইউনিয়ন একাদশ রায়পুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয় পরৈকোড়া ইউনিয়ন একাদশ।

খেলা পরিচালনা করেন সিজেকেএস রেফারী মো. নাছির, ধীমান বড়ুয়া ও ইব্রাহীম। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca