রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনতাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলাবিএমএসএফ ছাতক শাখার মাসিক সভা অনুষ্ঠিত২৬ বছর শিক্ষকতা শেষে মাওলানা ফখরুলকে বিদায় সংবর্ধনাদালালের ফাঁদে সুনামগঞ্জের যুবক ভারতে আটকটাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুজগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য দোয়ারাবাজারে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছেগোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়,দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

বাবার মৃত্যুসংবাদ পেয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশঙ্গল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে মেয়ে শিউলি (৪০) ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে বরিশালের কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিউলি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281