রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার

মো.আব্দুল্লাহ আল যোবায়ের
  • আপডেট শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে
মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শুক্রবার (২৮ জানুয়ারী) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০,৮৪০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. মুরাদ মীর (২৫), পিতা-ফখরু মীর, ২. সালাম মিয়া (২৫), পিতা-মৃত রমজান আলী, ৩.শহীদ আলী (৩৫), পিতা-রফিক আলী, ৪. দুলাল মিয়া (৩২), পিতা-মৃত আপ্তাব আলী, সর্বসাং-রাজনগর, ৫.আপ্তাব আলী (৩৫), পিতা-মৃত আকবুল আলী, ৬. শাহিন মিয়া ওরফে বলাই (৩৪), পিতা-আব্দুল আলী, উভয় সাং-কানাইটিকর, ৭। জায়েদ আহমদ শিবলু (২২), পিতা-হাজী আব্দুল মালিক, সাং-মনরাজ, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281