1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্যক্রম শুরু-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্যক্রম শুরু-হাওড় বার্তা

কে এম শাহীন রেজা
  • প্রকাশ শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যয় কুষ্টিয়ার ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬শ’জন মানুষের টিকা দেওয়া হবে। গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রতিটা কেন্দ্রে উপস্থিত হয়ে বিষয়টি দেখভাল করেছেন। সেই সাথে টিকা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে দেখা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট ৬২ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সুষ্টভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে টিকা নেওয়া মানুষগুলোকে সুরক্ষা এপসে নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালিয়েছে। যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছনে তারাসহ কারা এই টিকা নিতে পারবেন না সেই বার্তা দিয়ে টিকা গ্রহনের কেন্দ্রে মাইকিং চলছে।

এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাস্ক গ্রহন ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে তাৎক্ষনিকভাবে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca