বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতকশান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভাগোয়াইনঘাটে গ্রাম পুলিশ কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিতজামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভাদুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজচিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধারজামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়

কুষ্টিয়ায় সেপটি ট্যাংকিতে নেমে দুজনের মৃত্যু

কে এম শহীন রেজা
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে আব্দুল হান্নান (৩২) ও শাকিল আলী (২১) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাকিল আলী হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের পবন আলীর ছেলে। অপরজন মৃত আব্দুল হান্নান একই এলাকার আমির মন্ডলের ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসাবে কাজ করতেন। হান্নান ও শাকিল প্রতিবেশী। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে হরিনারায়ণপুর বাজারের পাশে মো. বক্করের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি হান্নান। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপার শাকিলও ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ট্যাংকের ভেতর দুজন অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উক্ত এলাকার হলমোড় এলাকায় সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, হান্নান ও শাকিল বক্কর কসাইয়ের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281