1. admin@haworbarta.com : admin :
ছাতকে নিখোঁজ গৃহবধূ ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার,রহস্য উদঘাটনে স্বামী আটক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে নিখোঁজ গৃহবধূ ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার,রহস্য উদঘাটনে স্বামী আটক

হাসান আহমদ
  • প্রকাশ মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগ‌ঞ্জের ছাত‌কে নিখোঁজ নাজ‌মিন বেগম (২৬) নামে এক গৃহবধূর স্বামীর বা‌ড়ির পুকু‌‌রের পানিতে ভাসমান লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে স্বামী আটক।

গত রবিবার (৩ অক্টোবর)সকালে স্বামীর বা‌ড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ নাজ‌মিন বেগম। একদিন পর(৪ অক্টোবর) সোমবার সকা‌লে নি‌খোঁজ গৃহবধুর লাশ তার স্বামী বা‌ড়ির পুকু‌রে স্থানীয় লোকজন দেখে উপজেলার জা‌হিদপুর পু‌লিশ ফা‌ড়িতে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে গৃহবধুর লাশ উদ্ধার ক‌রে‌ন।

জানা যায়, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের ছুরাব আলীর কন্যা নাজমিন বেগমকে প্রায় চার বছর আগে বিয়ে দেন একই উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের সমর আলীর পুত্র সুমনের সাথে। মোজাম্মেল নামের ৯মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। সম্প্রতি ওই গৃহবধূকে মারধরসহ নির্যাতনের অভিযোগ উঠে পরিবারের বিরুদ্ধে। অন্য মেয়ের সাথে পরকীয়া আসক্ত থাকার অভিযোগ দিতেন স্বামীর নামে । যে কারণে গত ১৭ সেপ্টেম্বর পুত্রকে নিয়ে পিত্রালয়ে চলে যান নাজমিন। পারিবারিকভাবে বিষয়টি নিস্পত্তি করে ২ অক্টোবর পুত্র বধূকে বাড়িতে নিয়ে আসেন শশুর সমর আলী। কিন্তু ৩ অক্টোবর সকালে তাদের কন্যাকে পাওয়া যাচ্ছেনা বলে জানানো হয় ছুরাব আলীর পরিবারকে।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সুমন মিয়াকে আটক করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। লাশের ময়না তদন্তে সুনামগঞ্জ পাটানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাদত থানায় অপমৃত্যুর মামলা নেয়া হবে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca