1. admin@haworbarta.com : admin :
ছাতকে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে ডিবির প্রতিবেদন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে ডিবির প্রতিবেদন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভীর আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, চলতি বছরের ১১ জানুয়ারি উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার জাতীয় দৈনিক ঘোষণা-এর ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফজল উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা নং ২৩/২০২৬ দায়ের করেন। আদালত কর্তৃক মামলাটির তদন্তভার পায় জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ।

দীর্ঘ তদন্ত শেষে গত ৬ জুন ২০২৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, মামলার বাদী ফজল উদ্দিনের অভিযোগ অনুযায়ী, বিবাদীরা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বাদী ও মামলার সাক্ষী শাহ মোহাম্মদ আক্তারুজ্জামানের নামে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেন। এসব পোস্টের মাধ্যমে সামাজিকভাবে তাদের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি ২০২৬ সালের ২৭ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে ছাতক উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।

তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, সামগ্রিক তদন্তে বাদীর আনীত অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

সবশেষে তদন্তকারী কর্মকর্তার মতামতে বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের আলোকে তানভীর আহমেদ জাকির ও মো. আব্দুস সালামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca