মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

ছাতক-দোয়ারাবাজারে নৌ পুলিশের অভিযানে ২১ ড্রেজার জব্দ, আটক ৯

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলনের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ছাতক নৌ পুলিশ ফাঁড়ির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজার সীমান্তের কলাবাগান এলাকা থেকে ড্রেজারগুলো জব্দ করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

নৌ পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ কারণে নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি উঠেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281