

তৌহিদ চৌধুরী প্রদীপ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ জুন) রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার এলাকায়, আহসান হাবীবের ইলেকট্রিক অ্যান্ড নেটওয়ার্কিং দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. আলমগীর (৪৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আলমগীরের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পুরাতন ডিসকভার-১১০ সিসি রেজিস্ট্রিবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আলমগীর ভীমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/২৬(১)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৯, তারিখ-২১/০৬/২০২৬ খ্রি. পরবর্তীতে সোমবার তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।
এদিকে মাদক, জুয়া দমন, সাচনা বাজারে যানজট নিরসনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত মোবাইল টিম ও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার যেখানেই মাদকের তথ্য পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

