রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে নির্মাণাধীন একটি হাউজবোটে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে পর্যটকদের নৌভ্রমণের জন্য একটি হাউজবোট নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজের শেষ পর্যায়ে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় রাসেল একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মী ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল বাতেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বরে জানান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য যে, জামালগঞ্জ ফেরীঘাট সংলগ্ন থেকে সুরমা নদীর তীরে (উল্লেখিত বাঁশ বাজার) দীর্ঘ বছর ধরে ডকইয়ার্ডে নির্মাণাধীনের কাজ চলছে। এলাকার লোকজন বলেন, একটিরও সরকারী অনুমদন নেই। পরিবেশ বিপর্যয় হচ্ছে। এখান দেয়ে শিক্ষার্থী যাত্রী এলাকার লোকজন চলাচলে চরম শংকিত থাকতে হয়। প্রায় বছর খানেক পূর্বে প্রশাসন এটি বন্ধ করার উদ্যোগ নিলে অবৈধ ব্যবসায়ীরা ১৫ দিনের মধ্যই জায়গা পরিষ্কার করে দেয়ার কথা থাকলেও এখনো অদৃশ্য কারনে চলছে এই অনুমোদনহীন ডকইয়ার্ডের রমরমা ব্যবসা। দ্রুত এগুলো অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281