1. admin@haworbarta.com : admin :
জামালপুরের সরিষাবাড়িতে অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জামালপুরের সরিষাবাড়িতে অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ-হাওড় বার্তা

রবিন পাঠান
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫০১ বার পড়া হয়েছে

 

জামালপুর জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে কৃষকের পাশে দাড়িয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৪ এপ্রিল) দিনব্যাপি রোজা রেখে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে ঘরে তুলো দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পিংনা ইউনিয়নের চিতুলিয়াপাড়ার জামাত আলীর ১ বিঘা ১৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেয়া হয়।

এসময় উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল আলম রবির নেতৃত্বে নাঈম হাসান, ফারুক, পন্ডিত বাবু, ছাব্বির, নুরু, রাকিব, সাকলাইন, জয়, সাগর, আলামিন, সাহস সহ ৩০ জন নেতাকর্মী ধান কাটতে ও মাড়াই করতে সহযোগিতা করেন।

এ বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, “প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে আমরা এই করোনা মহামারীর সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি। এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে সাধারণ মানুষের কাছে থেকে কাজ করছি। যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা ছাত্রলীগ পরিবার একতাবদ্ধ হয়ে তাদের পাশে থাকবো।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca