1. admin@haworbarta.com : admin :
জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাতক সমিতি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাতক সমিতি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা – হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার এ প্রতিপাদ্যে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমক পূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাতক সমিতি সিলেট।

শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত ‘মেধার জয়োল্লাস ২০২৬’ অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান  করা হয়। পরে তাদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ এবং আকর্ষণীয় উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক আবু তাহের মোহাম্মদ তারেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুদ রানা, শিক্ষাবিদ ছানাওর আলী কয়েছ, শামীম আহমদ, আ.ন.ম ওহিদ কনা মিয়া, রুহুল ফারুক ও অধ্যক্ষ সালেহ আহমদ।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিভিন্ন সম্পাদকমণ্ডলীর সদস্য, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা ও মানবিক উন্নয়নে ছাতক সমিতি সিলেটের এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca