শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুজগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য দোয়ারাবাজারে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছেগোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়,দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীবিদায়ী সংবর্ধনায় সিক্ত জেল সুপার মঈন উদ্দিনদীর্ঘদিনের মেঘ-বৃষ্টির পর তাহিরপুরে ঝলমলে রোদ, স্বস্তি ফিরেছে জনজীবনেঅপপ্রচারের প্রতিবাদে সরব গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষকরাতাহিরপুরে জুলাই-আগস্ট স্মরণে ১১ দলের শোভাযাত্রাতারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

ঝালকাঠিতে “রক্তযোদ্ধাদের সম্মাননা ২০২৬” আয়োজন করছে প্রত্যয় তরুণ সংঘ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি প্রতিনিধি:

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ, ঝালকাঠি” আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “রক্তযোদ্ধাদের সম্মাননা ২০২৬”। আগামী ১৪ জুন অনুষ্ঠিতব্য এ আয়োজনের মাধ্যমে সমাজের নিঃস্বার্থ রক্তদাতা ও মানবিক কর্মীদের সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, রক্তদান শুধুমাত্র একটি জীবন বাঁচায় না, বরং একটি পরিবারকে ফিরিয়ে দেয় নতুন আশার আলো। মানবতার সেবায় এগিয়ে আসা রক্তযোদ্ধাদের কাজকে স্বীকৃতি দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। এগুলো হলো— নবীন রক্তযোদ্ধা সম্মাননা, তরুণ রক্তযোদ্ধা সম্মাননা, নিয়মিত রক্তদাতা সম্মাননা এবং মানবিক রক্তসেবক সম্মাননা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যারা স্বেচ্ছায় রক্তদান করেন কিংবা নিয়মিত মানবিক সহায়তায় কাজ করছেন, তারা অথবা তাদের পরিচিত কেউ সম্মাননার জন্য আবেদন করতে পারবেন। ফরম পূরণের শেষ তারিখ আগামী ১১ জুন ২০২৫।

আয়োজকদের ভাষ্য, “এক ব্যাগ রক্ত হতে পারে কারো নতুন জীবনের শুরু”— এই বার্তাকে সামনে রেখে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281