1. admin@haworbarta.com : admin :
ডুমুরিয়া ভারী বর্ষণ এবং জোড়ালো বাতাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত পেঁপে চাষীরা। হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডুমুরিয়া ভারী বর্ষণ এবং জোড়ালো বাতাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত পেঁপে চাষীরা। হাওড় বার্তা

নিত্যানন্দ সরকার অয়ন
  • প্রকাশ শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া অঞ্চলে গত বুধবার (২৮ শে জুলাই) সকাল থেকেই চলছিল হালকা বৃষ্টিপাত। মাঝেমধ্যে সেই বৃষ্টিপাত রুপ নেই ভারী বর্ষণেও।উক্ত দিন কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাতের মধ্য দিয়ে গেলেও আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা দেয় পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (২৯ শে জুলাই)।

বুধবার সারা দিন ভারী বর্ষণ এবং জোরালো বাতাস দেখা যায়, যার এক বিশাল প্রভাব পড়ে এই এলাকার পেঁপে চাষিদের উপর। অতিরিক্ত বৃষ্টি এবং বাতাসের কারণে ছোট-বড়-মাঝারি অনেক পেঁপে গাছই মাটি থেকে শিকড় বিচ্ছিন্ন করে জমির সাথে নেতিয়ে পড়ে। প্রতিটা গাছে ফলন খুব ভালো। তবে গাছ উপড়ে পড়ার কারণে পেঁপে গুলো এখন জমিতেই পড়ে আছে।

সেখানকার স্থানীয় পেঁপে চাষি রবিন সরকারের সাক্ষাতকারে তিনি বলেন, করোনাকালীন লকডাউনে বাজার ঘাট বন্ধ থাকায় পেঁপের দাম অনেক কমে যায়। যার জন্য তারা পেঁপে গাছ থেকে না ভেঙে গাছেই রেখে দেয়। একটানা দুই দিন বৃষ্টিপাতে গাছের গোড়া নরম হয়ে যায়। সাথে জোরালো বাতাস এবং গাছে অতিরিক্ত পেঁপে থাকায় গাছ মাটি থেকে উপড়ে পড়ে। এখন তারা এই উপড়ে পড়া গাছগুলোর পেঁপে কাঁচামাল ফসল ব্যবসায়ীদের ডেকে খুব স্বল্প দামে বেচে দিচ্ছে। যেখানে তাদের পেপের স্বাভাবিক বাজার দামের মূল্য মণ প্রতি ৮০০-১০০০ টাকা হয়ে থাকে। সেখানে এখন তারা ঐ মূল্যের অর্ধেক দামও পাচ্ছেন না।

তিনি আরো বলেন, উপচেপড়া এই গাছগুলো এখন তারা বাঁশের খুঁটির সাহায্যে সোজা করে আবার মাটিতে রেখে দিবে। এরফলে কিছু গাছ হয়তো বেঁচে যেতেও পারে,তবে ওই গাছ গুলোতে আর আগের মতো ফলন তারা পাবেন না। যা এই করোনাকালীন সময়ে তাদের জন্য এক বিশাল ক্ষতি স্বরূপ। তবে তারা এটুকুতেই খুশি যে তাদের কোন গাছ ভেঙে যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca