

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ মামলার এক এজাহারভুক্ত আসামিকে আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে চার কার্টন ভারতীয় ‘সেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেন।
এদিকে, একই দিনে এসআই (নিঃ) কানন কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের করা একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব নূরকে (২০) জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন। তিনি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের ধন মিয়ার ছেলে। অভিযানের সময় মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমের প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও সম্পন্ন করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

