1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে পিক-আপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্য। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে পিক-আপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্য।

জি এস কছির আলী
  • প্রকাশ সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ দোয়ারাবাজারে পিক-আপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার নরসিংপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী সুলেমান মিয়া (১৯) নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আফতাব আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায় উপজেলার নরসিংপুর বাজারের গলি দিয়ে সুনাইত্যা দিকে যাওয়ার পথে একটি পিক-আপ ভ্যান নরসিংপুর বাজারের গলিতে দা্ঁড়িয়ে থাকা যুবক সুলেমান মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮ টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca