1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে হামলায় নির্যাতিত এতিম শিশুর পাশে আবু তাহের মিসবাহ।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে হামলায় নির্যাতিত এতিম শিশুর পাশে আবু তাহের মিসবাহ। 

আবু তাহের মিসবাহ
  • প্রকাশ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধি:- বুধবার (৬ই এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজারে অসহায় এতিম শিশুর রাহেল (১৪) ওপর হামলা ও পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

এতিম-অসহায় শিশু রাহেল নির্যাতনের হওয়ার দুইদিন অতিবাহিত হয়েগেছে, কিন্তু এখন পর্যন্ত দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের কাছ থেকে তেমন কোনো সাহায্য- সহযোগিতা কেউ পাইনি রাহেলের পরিবার, এবং কি রাহেলের পক্ষে বাদী হয়ে মামলা করারও সাহস পাচ্ছেন না স্থানীয়রা।

ঠিক এমন সময় প্রতিপক্ষের হামলায়  নির্যাতিত এতিম শিশু রাহেল আহমদের পাশে দাড়িয়েছে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের দোয়ারাবাজার উপজেলার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ। তিনি হাওড় বার্তা কে জানান,ছেলেটার পক্ষে থেকে গতকাল রাতে থেকে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে প্রশাসন সহ উপজেলার সর্বস্তরের জনতার কাছে বাচ্চাটির পক্ষে পাশে দাড়ানোর জন্য আহবান জানাই।কিন্ত এখন পর্যন্ত কেউ আসেনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ ইফতারের পর নির্যাতিত রাহেলের পক্ষে থেকে বাদী হয়ে উচ্চ আদালতে মামলা করব।

এবং তিনি আরো বলেন, ২০০জন মানবতার ফেরিওয়ালাদের সহযোগিতা চেয়েছেন। এবং তিনি বলেন আমাকে সবাই সহযোগিতা করলে শীঘ্রই তিনি উচ্চ আদালতে শিশু নির্যাতনের মামলা দায়ের করব।

উল্লেখ্য,, বুধবার (৬ই এপ্রিল) রাহেল আহমদ নিজ বাড়ী থেকে সকালে লাস্তবেরগাঁও এলাকায় কাঠ মিস্ত্রি কাজের উদ্দেশ্যে কর্মস্থলে যায়। কাজ শেষে বিকেল ৪ টায় বাড়ি ফেরার পথে দোয়ারগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম (বন্দালির) বাড়ির সামনে আসা মাত্র পিছন থেকে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দোয়ারগাঁও গ্রামের আনছার আলী’র পুত্র ফয়ছল আহমদ। হামলায় শিকার শিশু রাহেল আহমদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca