1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজার ভারতীয় মদসহ আটক ১। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজার ভারতীয় মদসহ আটক ১।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদসহ মোঃ আব্দুস সামাদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) ভোরে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কূশিউড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ বোতল ভারতীয় মদসহ মোঃ আব্দুস সামাদকে আটক করা হয়। তাঁর সাথে থাকা সহযোগী আব্দুল কাহার নামের একজন পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, আব্দুস সামাদসহ তাঁর সাথের অন্যান্য আসামীর বিরুদ্ধে শুক্রবার (৮ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-০৪। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca