শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নাসিরনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন – সংগ্রাম এম পি 

সুজিত কুমার চক্রবর্তী,
  • আপডেট শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলা চাপরতলা ইউনিয়ন বেঙ্গাউতা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ ১২ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। 

আজ ০৯ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ,বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,সরাইল – নাসিরনগর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২৩ মার্চ সকালে চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে শাহীন মিয়া, আওয়াল মিয়া, জাহের মিয়া, নুরবানু বেগম, সাফুজ মিয়া, আমেনা বেগমসহ অসহায় গরীব ১২ টি পরিবারের ১২ টি ঘর অগ্নিকান্ড পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রতি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ১২ টি পরিবারের মধ্যে মোট ২৪ বান্ডিল ঢেউটিন,৩ হাজার টাকার করে মোট ৩৬ হাজার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281